দিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দরে পারিবারিক শত্রুতার যের ধরে গৃহবধুকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার ইসুফপুর ইউনিয়নের দগরবারী গ্রামের মোতালেব হোসেনের সংগে প্রতিবেশী গাফফার আলীর দীর্ঘ দীনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৩ জুন সোমবার দুপুরে গাফফার আলীসহ তার পরিবারের সদস্যরা একতাবদ্ধ হয়ে মোতালেব হোসেনের স্ত্রী লিপি আক্তারকে (৩০) একাকী পেয়ে তার বাড়ীতে প্রবেশ করে মারপিট করে। এক পর্যায়ে গলায় চাকু দিয়ে কেটে দেয়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে গাফফার আলী ও তার সহযোগীরা মোতালেবের বাড়ীর মালামাল ভাংচুর ও লুটপাট করে চলে যায়। পরে প্রতিবেশীরা আহত লিপি আক্তারকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় লিপি আক্তার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে।