• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

আবারো মন্ত্রী হচ্ছেন দীপু মনি

dipu_moni_ঢাকা: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আবারো মন্ত্রী হচ্ছেন। এবার তাকে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন গত মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডা. দীপু মনি। তিনি ছিলেন দেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেও নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই মেলেনি তার।

দীপু মনিকে বর্তমান মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ইঙ্গিত দিয়েছেন ব্রিটেনে অনুষ্ঠিত গার্ল সামিটে যাওয়ার আগে। দেশে ফিরে দীপু মনি ছাড়া আরো দুয়েকজন নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের সাথে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। সূত্র জানায়, সব কিছু ঠিক থাকলে দীপু মনি ঈদের পরই মন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন।

গত সরকারের ৫৪ মাসে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ১৮৭ বার বিদেশ সফর এবং ৬০০ দিন দেশের বাইরে অবস্থান করা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি। তবে ১১৪ বার বিদেশ সফর এবং ৫১৭ দিন বিদেশে কাটিয়েছেন বলে নিজেই স্বীকার করে বিবৃতি দিয়েছিলেন দীপু মনি।

এছাড়া নানা কারণে মন্ত্রিসভার সদস্য ও দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সাথেও তার দূরত্ব সৃষ্টি হয়। নিজ দল ও বিরোধী দল থেকেও তার বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হতে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক নজর থাকায় তিনি থেকে যান বহাল তবিয়তেই। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতি পাল্টে যায়। যে কারণে দীপু মনির জায়গা হয়নি মন্ত্রিসভায়।

ফের মন্ত্রী হওয়ার বিষয়টি জানতে গত তিনদিনে দীপু মনির দুটি মোবাইল ফোন নম্বরে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ