• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

পীরগঞ্জে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩

Accidentরংপুর : রংপুরের পীরগঞ্জে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার খেদমতপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে লালমনিরহাটগামী একটি বাস পীরগঞ্জের থেদমতপুর এলাকায় পৌঁছালে রংপুর থেকে ঢাকাগামী অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি আখাতরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস দুইটি আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ