• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

দিনাজপুরে ৩ অপহরনকারী আটক ॥ অপহৃত যুবক উদ্ধার

Arrestদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে অপহৃত যুবকসহ ৩ অপহরনকারীকে আটক করেছে পুলিশ। আটক অপহরণকারীরা হলো শহরের মুদিপাড়া এলাকার সালাহ উদ্দিনের ছেলে আরমান হোসেন (৩০), জিয়াউর রহমানের ছেলে আশিক ওরফে বিহারী (৩৩) ও পাটুয়াপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে শেখ জুয়েল (৩১)।
আটক অপহরনকারীরা জেলার চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৩০) নামে এক যুবককে অপহরন করে তার পরিবারের লোকজনের কাছে মুক্তিপন দাবি করেছিল।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে একটি মেয়ের মাধ্যমে অপহরনকারীরা আব্দুল কাদেরকে ডেকে এনে শহরের মুদিপাড়া এলাকায় একটি ঘরে আটকে রাখে। পরে তার পরিবারের নিকট ২ লাখ টাকা মুক্তিপন দাবি করলে তার পরিবার তাদের বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলেও অপহরনকারীরা কাদেরকে ছাড়েনি। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ শহরের মুদিপাড়া এলাকায় ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩ জন অপহরনকারীকে আটক করে ও অপহৃত যুবককে উদ্ধার করে।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় অপহৃত যুবকের পিতা সমির উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিকালে পুলিশ অপহরনকারীদের আদালতে প্রেরন করে ৫দিনের রিমান্ড চাইলে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ