বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জাল টাকা ও ডলার সহ প্রতারক চক্রের মুল হোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত প্রতারক চক্রের মুল হোতা উপজেলার মরিচা ইউনিয়নের মরিচা কোনপাড়া গ্রামের মৃত মোঃ হামিদুর হকের পুত্র মোঃ মোজাম্মেল হক (৪৮) এবং একই গ্রামের মোঃ আব্দুল কাদেরের পুত্র মোঃ আমিনুর রহমান (২৬)।
প্রতারণা করার সময় শুক্রবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্ত্বিতে অভিযান চালিয়ে একই ইউনিয়নের ভবাণীপুর ডাঙ্গার হাট জনৈক আছর আলী বাড়ী সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের নিকট থেকে ১ হাজার টাকার জাল নোট ১৭৩টি, ৫ শত টাকার জাল নোট ১৩০টি, ১ ডলার ৪২টি উদ্ধার করেছে ডিবি।
ডিবি ওসি মোঃ রেদওয়ানুর রহিম জানান, গ্রেফতারকৃত প্রতারক চক্রের দল প্রতারণা উদেশ্যে সংগঠিত হচ্ছে এমন তত্ত্বের ভিত্তিতে অভিযান চালিয়ে মুল হোতা সহ দুই জনকে গ্রেফতার করা হয়। জব্দ তালিকা সহ তাদেরকে বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য সম্প্রতিকালে ডলার প্রতারক চক্রের একটি গ্রুপকে গ্রেফতার করার সময় প্রতারক চক্রের সহযোগীরা দুই র্যাব সদস্যকে আটক করে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে এবং র্যাবে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে র্যাবের আরও সদস্য এসে ছিনতাইকৃত অস্ত্র সহ আহত র্যাব কর্মকর্তাদের উদ্ধার এবং ৮ জনকে গ্রেফতার করে।
বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) কে এম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।