• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ আলেমরা

DSCN0135-e1406296867202ঢাকা: ফিলিস্তিনে নিরীহ নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার বিরোধীতায় বাংলাদেশের আলেমরা ব্যর্থ বলে আত্মসমালোচনা করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। তবে এ ব্যাপারে বিশ্ব মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন তারা।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্মিলিত উলামা মাশায়েখ আয়োজিত ইফতার মাহফিলে তারা এসব মন্তব্য করেন।

জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির বিশিষ্ট আলেমে আল্লামা আবদুর রব ইউসূফী বলেন, ‘ফিলিস্তিনে আমাদের মুসলমানদের খুন করা হচ্ছে, অথচ আমরা ইফতারের টেবিলে বসে শানশওকতে খাচ্ছি। এর থেকে খারাপ কিছু হতে পারে না। বাংলাদেশের আলেমরা প্রকৃতার্থে ব্যর্থ হয়েছে ইসরায়েলি হামলার প্রতিবাদ করতে।’

একই বিষয়ে আত্মসমালোচনা করে পরিষদের যুগ্ম সম্পাদক আল্লামা ড. খলিলুর রহমান মাদানী বলেন, ‘প্রতিদিন ফিলিস্তিনে শিশু, নারীদের খুন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে আলেমদের নীরবতা প্রশ্নের মুখে।’ এসময় তিনি অনতিবিলম্বে উলামা পরিষদের ব্যানারে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা জাফরুল্লাহ খান বলেন, ‘ঈদের পর ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ঢাকায় আলেমদের আন্দোলন গড়ে তোলা হবে। এতদিন আলেমরা ঘুমিয়ে থাকলেও ঈদের পর একজোট হয়ে সরকারের কাছে দাবি জানাবেন কার্যকর পদ্ধতি অবলম্বন করে ইসরায়েলকে প্রতিরোধ করতে।’

মাওলানা আতাউল্লাহর সভাপতিত্বে মুফতি সুলতান মহিউদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, ইসলামীক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন, ফারাযেজী আন্দোলনের আমীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান প্রমুখ।

এছড়াও বক্তব্য রাখেন ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আবু তাহের জিহাদী, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী ও সেক্রেটারী মাওলানা সালেহ সিদ্দীকি, ইসলামীক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচলাক মাওলানা মুফাজ্জল হোসাইন খান, উপাধ্যক্ষ ড. আবু ইউসুফ, মুফতি আবুল কাসেম কাসেমী, বাংলাদেশ ইসমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান, ড. মাওলানা মতিউল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান জাকরিয়া, মুফতি মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ