• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

দলীয় কার্যালয়ে আ.লীগ এমপিকে ‘গলাধাক্কা’

MP-Romesh-pic-e1406291049216সিসিনিউজ: সাবেক পানি সম্পদমন্ত্রী ও নির্বাচনকালীন সরকারের খাদ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ‘গলাধাক্কা’ দেন ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের এক সদস্য।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শহর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত হওয়ার পর পূর্ব নির্ধারিত মতবিনিময় সভা দ্রুত শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন এমপি রমেশ চন্দ্র।

দলীয় সূত্রমতে, দুপুরে শহর আওয়ামী লীগ কার্যালয়ে এমপি রমেশ চন্দ্র সেন নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার সময় সেখানে আসেন পৌর আওয়ামী লীগের সদস্য আলম। এসময় এমপি তাকে বাইরে যেতে বললে তিনি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে এমপি রমেশ চন্দ্র সেনকে ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেন আলম।

ঘটনার সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম খোকনসহ অনেকেই।

পৌর আওয়ামী লীগ নেতা আলম বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে জেলা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলেন রমেশ চন্দ্র সেন। সেখানে জেলা কমিটির বাইরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের দেখে আমি অফিসের ভেতরে গেলে রমেশ চন্দ্র আমাকে বের হয়ে যেতে বলেন। অন্যরাও তো আছেন, তারা থাকলে আমি থাকতে পারবো না কেন? একথা বলার সঙ্গে সঙ্গে তিনি ধমক দিয়ে আমাকে বের হয়ে যেতে বলেন।’

আলম অভিযোগ করেন, রমেশ চন্দ্র ত্যাগী নেতাদের কোনো প্রকার মূল্যায়ন করছেন না। তিনি হাইব্রিড নেতাদের সঙ্গে মিলে ত্যাগী নেতাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত করছেন। এ কারণে জেলার বেশির ভাগ নেতাকর্মীই তার ওপর ক্ষিপ্ত।

ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী কর্মী বলেন, ‘রমেশ চন্দ্র মাঝে মধ্যে দলীয় নেতাকর্মীদের অফিস থেকে বের করে দেন। এ কারণেই আজকে তিনি উচিত শিক্ষা পেয়েছেন।’

এ ব্যাপারে জানতে চাইলে রমেশ চন্দ্র সেন বলেন, ‘এটাকে লাঞ্ছিত বলা যাবে না। সামান্য কথাকাটি হয়েছে মাত্র।’

দলের নেতাকর্মীরা সঙ্গে দেখা করতে গেলে আপনি দেখা দেন না এমন প্রশ্নে জবাবে এমপি বলেন, ‘এটা কোনো লোক বলতে পারবে না। এটা মিথ্যা কথা। দলীয় নেতাকর্মীদের জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা।’ উৎস: বাংলামেইল

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ