• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

নাটোরের গৃহবধূকে কুপিয়ে হত্যা

Maderনাটোর : নাটোরের গুরুদাসপুরে মঞ্জুয়ারা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার গভীর রাতে উপজেলার সিধূলী-মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুয়ারা একই এলাকার সিঙ্গাপুর প্রবাসী মানিক হোসেনের স্ত্রী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুর ইসলাম খান ও এলাকাবাসি জানায়, শুক্রবার রাতে মঞ্জুয়ারা রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। শনিবার ভোরে শ্বশুর বাড়ির লোকজন নিজ ঘরে তাকে মৃত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে দেশীয় অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ