• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

নারী চরিত্র খুঁজে পেলেন সুজয়!

katrina-hot-320x200_45800বিনোদন ডেস্ক : সুজয় ঘোষ তাঁর নতুন ছবির মুখ্য নারী চরিত্র খুঁজে পেলেন অবশেষে। সেই নারী চরিত্র আর কেউ নন, বরং বলিউডের একনম্বর গ্ল্যামারাস নায়িকা ক্যাটরিনা কাইফ।

‘কাহানী’ খ্যাত পরিচালক তাঁর আসন্ন ছবি ‘দূর্গা রাণী সিং’ এর মুখ্য নারী চরিত্রের জন্য বহুদিন ধরে অভিনেত্রী খুঁজছেন। কিন্তু তাঁর পছন্দের অভিনেত্রী বিদ্যা বালান প্রথমেই না করে দিয়েছিলেন, তারপরে কারিনা কাপুর ও কঙ্গনা রানাউত না করে দিয়েছেন এই সিনেমাটির জন্য।

একের পর এক নায়িকা না করে দেওয়ার পর অবশেষে ক্যাটরিনা কাইফ মুখ্য চরিত্রে নির্বাচিত হয়েছেন, এমনটাই জানা গিয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে।

একটি খুনের ঘটনা কেন্দ্রীক সাইকোলজিক্যাল বা মনস্তাত্বিক থ্রিলার কাহিনীকে কেন্দ্র করে ‘দূর্গা রাণী সিং’ সিনেমাটি তৈরি হবে। চিত্রনাট্যটি ক্যাটরিনা কাইফের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নিজের চরিত্রটি নিয়ে খুবই উত্তেজিত, সূত্রের মাধ্যমে এটাই জানা গেছে।

কিন্তু এই বিষয়ে সুজয় ঘোষ এবং ক্যাটরিনা কাইফ কোনরকম মন্তব্য করতে চান নি সংবাদ মাধ্যমের সামনে। ‘দূর্গা রাণী সিং’ ছবিটি জাপানি রোমাঞ্চকর উপন্যাস ‘দ্য ডিভোশান অফ সাসপেক্ট এক্স’ এর অবলম্বনে তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ