• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

বকশীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

Jamalpurজিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলাসহ ৭ উপজেলার ১১০০ মুক্তিযোদ্ধার মাঝে শুক্রবার বিকালে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদক মন্ডলীর সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক বাবুল চিশতি তার নিজ বাড়ি বকশীগঞ্জ উপজেলার উঠানো পাড়া গ্রামে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এসময় বকশীগঞ্জ জুট স্পিনার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতি,বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, অধ্যাপক আফসার আলী, বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সরকার আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ