• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

ফুলবাড়ীতে জমে উঠেছে ঈদ বাজার

Afzal News 1মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে রমজানের শেষ সময়ে জমে উঠেছে ঈদ বাজার। অভিজাত বিপনী কেন্দ্রর পাশাপাশি নিন্ম আয়ের মানুষ ছুটছেন ফুটপাথে গড়ে উঠা কম দামের পোশাকের দোকানে। ঈদ মানেই নতুন পোশাক পরিধান না করলে ঈদের খুশি যেন ম্লান হয়ে যায়। এটি যেন মুসলমানদের চেরচেনা রেওয়াজ, ঈদ আসলেই পোশাক কেনার ধুুম পড়ে যায় প্রতিটি মুসলমানের ঘরে ঘরে। কিন্তু এই রেওয়াজের  সাথে অর্থের কারনে ইচ্ছা থাকলেও, সব পোশাক সবাই কিনতে পারে না উচ্চ বৃত্তের লোকেরা অভিজাত বিপনী গুলোতে ভিড় জমায়, তখন নিন্ম আয়ের মানুষেরা ছুটেছেন ফুটপাতের কমদামের দোকান গুলোতে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী পৌর শহর বাজার ঘুরে দেখা যায়, পোশাক পট্টি অভিজাত বিপনী  গুলোতে উচ্চ বৃত্ত গ্রাহকের উপচে পড়া ভিড় জমেছে। পোশাকের দোকানে বসার জায়গা নাই। দাড়িয়ে দাড়িয়ে ক্রেতারা খরিদ করছে তাদের পছন্দের পোশাক। ক্রেতাদের অভিযোগ প্রতিটি পোশাকের মূল্য গেল বছরের তুলনায় এবার অনেক বেশি। এদিকে ভূমি অফিস সড়কে দুপাশ দিয়ে গড়ে উঠেছে ফুটপাতের দোকান ও কম দামী পোশাকের দোকান। এখানেও উপচেপড়া ভিড় ক্রেতারা জানায় অভিজাত বিপনী গুলি অপেক্ষা এখানে কম দামের পোশাক পাওয়া যায়। রাস্তার ধারে ধারে আতর, টুপি, সুরমা, সেমাই ও চিনির দোকানে উপচে পড়া মানুষের ভীড় লক্ষ্য করার মত। এদিকে বিউটি পার্লার, কস্মেটিক দোকান গুলিতে তরুণী ও মধ্য বয়সী মহিলাদের উপচে পড়া ভীড়।

কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিএনপি কৃষক দলের থানা কমিটির উদ্দোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ভিমলপুর তিন ভাই রাইচ মিলে চাতালে বিএনপি কৃষক দলের ফুলবাড়ী থানা আহবায়ক মোঃ আলহাজ্ব মনছুর আলী সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২ নং আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, বিএনপি ফুলবাড়ী থানা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, থানা যুবদলের সভাপতি মোঃ তোফায়েল হোসেন চৌধুরী, পৌর যুবদলের সাধারন সম্পাদক গোলাফর হোসেন। ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সমর্থক উক্ত আলোচনা, দোয়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক
দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত ৪ দিনে বিরামপুর ফুলবাড়ী ও দাইনুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ লক্ষ ৬৯ হাজার ৯৬৫ টাকার ভারতীয় মাদক সহ ১ জনকে আটক করেন। গত ২৩ জুলাই অভিযান চালিয়ে ২ লক্ষ ৫৫ হাজার টাকার ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ১২০ পিচ, শাড়ী ১৪ পিচ, মটর সাইকেল ১ টি ভাইরাস ট্যাবলেট ২৪০৪ পিচ,ভ্যারাইটিস আইটেম ১৮৮ প্রকার। গত ২৪ শে জুলাই বিরামপুর ও ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ ১ হাজার ৩ শত পঞ্চাশ টাকার মালামাল আটক করেন।এর মধ্যে ফেনসিডিল ২ শত ২১ বোতল হাসিস ৫০০ গ্রাম ফার্টিলাইজার সার ১০০ কেজি, বাই সাইকেল ১ টি। গত ২৫ শে জুলাই ২ লক্ষ ১৩ হাজার ৫৪০ টাকার ফেন্সিডিল ১০ বোতল ওয়াইন মদ ২ বোতল শাড়ী ৭২ পিচ, বাজি (ফটকা)  ৯৬০ পেকেট, ভ্যারাইটিস আইটেম ১৬৭ প্রকার। গত কাল শুক্রবার গভির রাত্রিতে দাইনুর সীমান্তে দাইনুর বিওপির বিজিবির নায়েক সুবেদার মোরশেদ আলম অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১২০ বোতল ফেন্সিডিল ও ১০৫ বোতল কিটনাশক ঔষধ যার মূল্য ৭৫ হাজার টাকা আটক কৃত ব্যাক্তি হলেন দিনাজপুর সদর উপজেলার আই হাই গ্রামের মৃত পুলিন চন্দ্র এর পুত্র নুকুল রায় (২৮) তাকে  গতকাল ২৬ জুলাই আটককৃত ব্যাক্তিকে বিজিবির সদস্যরা মাদক সহ দিনাজপুর সদর থানায় সোপর্দ করেন। ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এম জাহিদুর রশীদ সীমান্তে অভিযান চালিয়ে গত ০৪ দিনে উল্লেখ্য টাকার মালামাল আটক করেন। তিনি জানান সীমান্ত এলাকায় চোরাচালান দমন, নারী ও শিশু পাচার অস্ত্র ব্যাবসা সাথে জড়িত ব্যাক্তিদের কে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ