• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীর কিশোরীগঞ্জে ভিক্ষুকরা পেলো ঈদ বোনাস

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরীগঞ্জে ৯১৬জন ভিক্ষুককে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ বোনাস দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলা চত্তরে ৯১৬ জন ভিক্ষুকের প্রত্যেককে নগদ ১শত টাকা, একটি করে লুঙ্গী,শাড়ি ও দুই কেজি সেমাই এবং আধা কেজি করে চিনি বিশেষ বোনাস হিসেবে দেয়া হয়। প্রত্যেক ভিক্ষুকের হাতে এসব তুলেদেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, আসন্ন ঈদ উপলক্ষে উপজেলার  প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বোনাস হিসেবে উপজেলার তালিকা ভুক্ত ৯১৬ জন ভিক্ষুকের মধ্যে ৪৪৯জন নারী ও ৪৬৭জন পুরুষ ভিক্ষুকের প্রত্যক কে একটি করে শাড়ী,লুঙ্গী, ২ কেজি করে সেমাই ও চিনি ও নগদ ১শত করে টাকা প্রদান করা হয়।
উল্লেখ গত ৫ জূলাই নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার ৯ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণা করা হয়। এর আগে  ৯১৬ জন ভিক্ষুককে পুনর্বাসনমূলক প্রকল্পের আওতায় এনে মানবতার সমাবেশের মাধ্যমে উপজেলা পরিষদের আ¤্র কানন মাঠে  নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী। পূর্নবাসনের আওতায় ৯১৬ জন  ভিক্ষুকদের মধ্যে ১৩৭ জন ভাতাভোগী ভিক্ষুককে দেড়হাজার করে টাকা ব্যয় করে ব্যবসার উপকরন ও দ্রব্য সামগ্রী দিয়ে আয় বর্ধক কাজের মাধ্যমে পুনর্বাসন করা হয়। ২৩১ জন ভিক্ষুকের অনুকুলে ২ হাজার ৪শত করে টাকা দিয়ে একটি বাড়ি একটি খামারের সদস্য করন করা হয়। ২৩১ জন ভিক্ষুককে বয়স্কভাতা,বিধবাভাতা ও ৪০ দিনের কর্মসুচীতে অন্তর্ভুক্তকরন ৫৪৬ জন বয়স্ক ভিক্ষুককে বয়স্ক ভাতা,২০৯ জন ভিক্ষুককে বিধবা ভাতা ও ৬২ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান,উপজেলা পরিষদে পাবলিক টয়লেট নির্মাণ করে দুজন ভিক্ষুককের কর্মসংস্থান সহ দুই ধরনের সুযোগ-সুবিধা দিয়ে তাদের আর্থিক ও সামাজিক দৈন্যতা দুরীকরনের মাধ্যমে পুনর্বাসন করা হয়। এরপরেও কোন ভিক্ষুকের মৌলিক চাহিদা দেখা দিলে পুনর্বাসন কমিটি তার ব্যবস্থা গ্রহন করবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ