খেলাধুলা ডেস্ক: বান্ধবী ব্রুনাকে নিয়ে প্রেমের নাওয়ে নেইমার? দুজনে এখন অবকাশ যাপন করছেন স্পেনের সৈকত ফরমেনতেরায়।বিশ্বকাপ ও মৌসুম বিরতির পর ফুটবল তারকারা ফিরতে শুরু করেছেন ক্লাবে। শুক্রবার বার্সেলোনায় ফিরেছেন ব্রাজিলীয় তারকা নেইমারও। তিনি অবশ্য একা ফেরেননি, সঙ্গে আছেন বান্ধবী ব্রুনা মারকুইজিন। ছুটির এই সময়টা ভালোই কাটছে দুজনের। স্পেনের সমুদ্রসৈকত ফরমেনতেরায় জলকেলি করে অবকাশের দিনগুলো স্মরণীয় করে রাখছেন তাঁরা।
ব্রাজিলীয় অভিনেত্রী ব্রুনার সঙ্গে অবশ্য নেইমারের সম্পর্ক হালকা হয়ে গেছে বলে খবর বেরিয়েছিল মাঝে। জানা গিয়েছিল, ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল গ্যাব্রিয়েলা লেনজির সঙ্গে নাকি হূদয়ের লেনাদেনা চলছে বার্সা ফরোয়ার্ডের। তবে বিশ্বকাপের সময় ব্রুনার সঙ্গে ভাঙা সম্পর্কটা আবারও জোড়া লেগেছে।
বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া মেরুদণ্ডের চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন নেইমার। বার্সা অবশ্য একজন ফিজিও নিয়োগ করেছে কেবল নেইমারের জন্যই। নিয়মিতই তাঁর মেরুদণ্ডের অবস্থা তদারক করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট দলের অনুশীলনে যোগ দেবেন নেইমার। তবে তার আগে বেশ কিছু পরীক্ষার মুখোমুখি হতে হবে বার্সা তারকাকে। মেইল অনলাইন ও মার্কা।