আন্তর্জাতিক ডেস্কঃ আজ রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে । সুতরাং সোমবার ঈদ উল-ফিতর অনুষ্ঠিত হচ্ছে সৌদি সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে ।
ইরাকের মুফতি রাফি আল-রিফাই জানিয়েছেন রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে তাই সোমবার ঈদ পালিত হবে ।
সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের চাঁদপুরের ৪০ গ্রামবাসী সোমবার ঈদের নামাজ আদায় করবে।