• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

ঈদের শুভেচ্ছা জানাতে ঈদগাহে মমতা

Momotaআন্তর্জাতিক ডেস্ক: ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।’ কলকাতা রেড রোডের ঈদগাহে উপস্থিত হয়ে বিদ্রোহী কবির এই অমর দুই লাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আবারও নিজের ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেড রোডের মুসল্লিদের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রতি বছরের মত এবারও তিনি ঈদগাহে পৌঁছান।

ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি এদিন শান্তির বার্তাও দেন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়কেও।

রেড রোড অঞ্চল থেকে শুরু করে দূর-দূরান্তের মুসলমানেরা এদিন নামাজ আদায় করতে জমায়েত হন এই অঞ্চলে।

এসময় মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু নেতা মন্ত্রীরাও এখানেই নমাজ আদায় করেন। আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ সব মিলিয়ে প্রায় দেড় লাখ মানুষের সমাগম হয় কলকাতার রেড রোডের নামাজে। পাশাপাশি ঈদের জামাত অনুষ্ঠিত হয় টিপু সুলতান মসজিদেও।

নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন মুসলমানরা।

এর আগে রমজানের শেষ ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে আয়জিত ২০১৪-এর শেষ ইফতার পার্টিতে তার পাশাপাশি যোগ দিয়েছিলেন দলের অন্যান্য কর্মী সমর্থকরাও। এর পরেই পবিত্র শাওয়াল মাসের চাঁদের ঘোষণা হয়। তারপরেই শুভেচ্ছা বার্তা দেখা গেছে মমতার ফেসবুক পেজেও। এছাড়াও তিনি পবিত্র চাঁদের ঘোষণার পরেই টিপু সুলতান মসজিদেও যান।

এর আগেও কোলকাতা পুরসভা আয়োজিত এক ইফতার পার্টিতেও যোগ দিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ