আন্তর্জাতিক ডেস্ক: সংসদ সদস্য এডভোকেট নূরজাহান মুক্তা বস্তিবাসী পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন। মঙ্গলবার নিজের হাতে তৈরি করা খাবার, নতুন পোশাক নিয়ে আট সদস্যের এক বস্তিবাসী পরিবারের সাথে তিনি সময় দেন।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সাংসদের এই আয়োজনে অভিনন্দন জানিয়েছেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ।