• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

কাহারোলে অজ্ঞাতনামা গলা কাটা মহিলার লাশ উদ্ধার

Lasকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে অজ্ঞাতনামা এক মহিলার গলা কাঁটা লাশ উদ্ধার। দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের কাকোর গ্রামের বালা পুকুর নাম স্থান থেকে থানা পুলিশ গত ২৯ জুলাই সকাল বেলা গলা কাঁটা অজ্ঞাতনামা (২৫) এক মহিলার লাশ উদ্ধার করেন। লাশের সুরহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এলাকাবাসী জানায়, অজ্ঞাতনামা মহিলাকে ধারালো ক্ষুর দিয়ে গলা কেঁটে হত্যা করে বালা পুকুর নামক স্থানে কে বা কাহারা ফেলে দিয়ে পালিয়ে গেছে। উদ্ধারকৃত লাশের পরণে শ্যালোয়ার কামিজ, বোরকা এবং পাশ্বে কিছু নতুন জামা-কাপড়, ধারালো ক্ষুর ও পুরুষের সার্ট, প্যান্ট পড়ে থাকতে দেখা গেছে। এব্যাপারে কাহারোল থানা একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ