ইকরামুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাবগাছি গ্রামের দুই সন্তানের জননীকে প্রহার করে মাথার চুল কেটে দিয়েছে দূর্বত্তরা। বর্তমানে বেবী নাজনীন নামের ওই বধু রংপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী বেবী নাজনিন এর মাথার চুল কেটে দেয়। এরপর দূর্বত্তরা ক্ষান্ত না হয়ে মাথা ৩-৪ জায়গা ধারালে ছোরা দিয়ে আঘাত করে। পরে এলাকাবাসী মারাত্মক আহত বেবী নাজনীনকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। কিন্তু বেবি নাজনিনের অবস্থার অবনতি হলে চারদিন পর হাসপাতাল কর্তৃপক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, গত ২৫ জুলাই গাবগাছি গ্রামের রঞ্জু, আমিরুল, সাহিনুর এবং আলম বাবু পূর্ব শত্রতার জের ধরে এ ঘটনা ঘটায়। তারা এলাকায় বখাটে ও খারাপ প্রকৃতির লোক। তাদের ভয়ে গ্রামের মানুষেরা সর্বদাই আতঙ্কে থাকে।