• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |

ফেসবুকে প্রেমিকার নগ্ন ছবি, প্রেমিক গ্রেফতার

photo4444গোপালগঞ্জ: প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল শিক্ষিকার নগ্ন ছবি তুলে তা ফেসবুকে আপলোড করার অভিযোগে সোহেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহম্পতিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, ওই স্কুল শিক্ষিকার সঙ্গে সোহেল প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সুযোগে তার নগ্ন ছবি তোলেন সোহেল। এ নিয়ে তাদের মধ্যে টানাপড়েন শুরু হলে সোহেল ক্ষিপ্ত হয়ে সে ছবি ফেসবুকে আপলোড করেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষিকার পরিবার থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ সোহেলকে গ্রেফতার করে।

এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসন মোল্যা জানান, হোসেল পুলিশের কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সোহেল মোল্লা (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের মৃত হান্নান মোল্লার ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ