• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

নাটোরে ট্রেনের টিকিট কাটা নিয়ে সংঘর্ষ : নিহত ৩

Songorso-1নাটোর : নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের টিকিট কাটা নিয়ে দুই গ্রামবাসী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় স্টেশনের প্লাটফর্মে এই ঘটনা ঘটে।

লালপুর থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় বাইপাস রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে ট্রেনের অগ্রীম টিকিট কাটা নিয়ে স্থানীয় ডহরশোলা গ্রামের লোকজনের সঙ্গে ঈশ্বরদী লোকশেড মহল্লাবাসীর সংঘর্ষ বাঁধে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার জন্য ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ বেধে যায়। এসময় এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করলে পুলিশ পাল্টা গুলিবর্ষণ করে ও লাঠিপেটা করে। প্রায় আধা ঘন্টা ধরে সংঘর্ষ চলে। আহতদের পাশের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পথে একজন এবং ভর্তি করার পর আরো একজনের মৃত্যু হয়। এদের মধ্যে গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায়। অন্যান্যদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের একজনের নাম জীবন আলী (২৮)। তিনি বাইপাস এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র। লাঠির আঘাতে মাথা ফেটে তাঁর মৃত্যু হয়েছে। অন্য জনের নাম রানা (২৮)। রানা ডহরশোলার আবদুল মোতালেবের ছেলে। নিহত অন্য একজনের পরিচয় জানা যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের অধীন। আমরা তাদের কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জনানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ