খেলাধুলা ডেস্ক: পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন নেইমার। শতভাগ ফিট হিসেবে ৫ আগস্ট বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার।
জাপানে কটি ম্যাট্রেসের প্রচারাভিযানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি প্রতিদিনই উন্নতি করছি। আশা করছি বার্সেলোনায় আমি শতভাগ ফিট হিসেবে ফিরতে পারবো।
বার্সেলোনার ওয়েবসাইট অনুযায়ী নেইমার আগামী ৫ আগস্ট ন্যুক্যাম্পে ফিরছেন। ইনজুরি কাটিয়ে একটি অসাধারণ বছর কাটাতে চান নেইমার। তিনি আগামী ১৮ আগস্ট জোয়ান গ্যম্পার ট্রফিতে খেলতে পারবেন বলেও আশাবাদী।
প্রসঙ্গত, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডার জুয়ান ক্যামিলো জুনিগারের ফাউলে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় নেইমারের।