• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পার্বতীপুরে ডাকাতে ছোড়া ককটেলে ২ পুলিশ কর্মকর্তা আহত

11পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে ডাকাতের ছোড়া ককটেলের আঘাতে দু’পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় মালামালসহ পুলিশ ৩ ডাকাতকে আটক করে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনা ঘটে।
আটক ডাকাতরা হলো-রেজাইল করিম (৪৫), ফরহাদ হোসেন (২২) ও ফরিদুল ইসলাম (২৭)। তারা দিনাজপুরের শহরের রামনগর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয় জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের নূর আলমের বাড়িতে এক দল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশের পর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পুলিশকে খবর দিলে খবর পেয়ে পুলিশ ডাকাত দলকে তাড়া করলে মন্মথপুর রেল স্টেশনের কাছে পুলিশের নাগালে আসে ডাকাত দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল ককটেল ছোড়ে। ডাকাতদের ছোঁড়া ককটেলের আঘাতে পুলিশের এএসআই সাদেক ও মানিক আহত হয়। এ সময় পুলিশ আটক ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, আহত পুলিশের এএসআই সাদেক ও মানিককে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ