• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

সেতাবগঞ্জ রেল স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ

Lasদিনাজপুর প্রতিনিধি: সেতাবগঞ্জ রেল স্টেশনে রেল লাইনের উপর হতে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেল স্টেশনের নিকট রেল লাইনের উপর আনুমানিক ৭০ বছরের এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী কাঞ্চন এক্সপ্রেস মেইল  ট্রেনটি সেতাবগঞ্জ রেল স্টেশনে আসার পর ওই বৃদ্ধা ট্রেন থেকে নামার কিছুক্ষণ পর তার স্টেশনেই মৃত্যু হয়। ওই বৃদ্ধার ঠিকানা-পরিচয় না পাওয়ায় শেষ পর্যন্ত বেওয়ারিশ লাম হিসেবে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও এলাকাবাসী তার লাশ দাফনের ব্যবস্থা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ