নীলফামারী প্রতিনিধি: সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদের হলরুমে এই ঈদ পূণ র্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান জুয়েল, পঞ্চপুকুর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোখলেছুর রহমান, ইউপি সদস্য আশরাফ হোসেন, মনিরুজ্জামান বাবু, জেসমিন আক্তার, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ কালা প্রমুখ।
উল্লেখ্য গত তিন বছর ধরে এলাকার উন্নয়নে স্থানীয় গন্যমান্য ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে জবাবদিহি মূলক এই ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা করে আসছেন চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম।