• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :

কাহারোলে ৪ জুয়ারীকে কারাদন্ড প্রদান

Adalotকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জুয়ারীকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেছে। শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বলেয়া বাজারের দেবেন চন্দ্র দাস (৪০), দারক রায় (৪৮), নকুল রায় (৪০) ও সুবাস চন্দ্র দাস (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার এএসআই নরেন চন্দ্র দেবনাথ, এএসআই মোঃ শহিদ শুক্রবার রাতে বলেয়া বাজারে নুকুলের কাপড়ের দোকানে এক অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই জুয়ারীদের আটক করে আদালতে হাজির করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ