• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

নেপালে ভূমিধসে নিহত ৮

nepal_46271আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমুন্ডুর সিন্ধুপালচক জেলায় ভূমিধসে ৮ জন নিহত হয়েছে। জেলার শঙ্খোশি নদীর পাশের একটি গ্রামে শনিবার এ ঘটনা ঘটে।

ভূমিধসের ফলে বেশকিছু বাড়ি চাপা পড়েছে। এতে অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভূমিধসের কারণে শঙ্খোশি নদীর গতিপথ বন্ধ হয়ে গেছে। নদীর গতিপথ স্বাভাবিক করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিধসে নিখোঁজদের উদ্ধারে ও গ্রামের বাকী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পুলিশ ও সেনাসদস্যরাও কাজ করছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এজন্য কাঠমুন্ডু-তিব্বত সংযোগকারী আরনিকো মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ওই এলাকাকে বন্যাপ্রবণ এলাকা বলে ঘোষণা করেছে দেশটির সরকার।

প্রসঙ্গত, প্রায় প্রতি বছরই জুন থেকে সেপ্টেম্বর মাসের বর্ষায় নেপালে বন্যা ও ভূমিধসের ঘটনায় মানুষ প্রাণ হারান। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ