• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

ভারতে থাকার অনুমতি মিলেছে তসলিমার

Toslimaআন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের রেসিডেন্সিয়াল ভিসা নবায়নে সম্মতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার কয়েক ঘণ্টা পরে তাকে ভারতে থাকার অনুমতি দেয়া হলো।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সাথে  সাক্ষাতের পর তসলিমা নাসরিন টুইটার বার্তায় জানান, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ দুপুরে আমি দেখা করেছি। আমার লেখা ও আন্ধেরা দিন বইটি তাকে উপহার দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে আশ্বাস দিয়ে বলেছেন আপকা আন্ধেরা দিন খতম হো জায়েগা (আপনার অন্ধকার দিন কেটে যাবে)।

এদিকে ভারতে থাকার অনুমতি পাওয়ায় উচ্ছ্বসিত তসলিমা৷ তিনি বলেন, ‘আমি খুবই খুশি৷ আমাকে এদেশে থাকার অনুমতি দেওয়ায় ভারত সরকারের কাছে আমি কৃতজ্ঞ৷ এদেশের মাটিতে ঘরের স্বাদ পাই আমি৷’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ