• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খানসামায় আ’লীগ অফিসে তালা !

SAM_1265সিসিনিউজ: ভাড়া বকেয়া থাকায় দিনাজপুরের খানসামা উপজেলা আ’লীগ অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে মেজর ওয়াজেদ মার্কেটের মালিক মীর্জা সামসুল ওয়াজেদ। ভাড়া পরিশোধ না করায় ঈদের রাত থেকে তালাবদ্ধ থাকায় উপজেলা আ’লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মেজর ওয়াজেদ মার্কেটের মালিক মীর্জা সামসুল ওয়াজেদ জানান, ৫০ হাজার টাকা জামানত ও প্রতি মাস আড়াই হাজার টাকা ভাড়া প্রদান করার শর্তে টিনসেড পাকা ঘরটি জনৈক আ’লীগ সদস্যকে প্রদান করি। কিন্তু দীর্ঘ ৪মাস থেকে ভাড়া প্রদান না করায় ঈদের দিন সন্ধ্যা থেকে ঘরটিতে চুক্তি ভঙ্গের দায়ে তালাবদ্ধ করি। তিনি বলেন ওই ঘরে খানসামা উপজেলা আ’লীগের অফিস ঘর হিসেবে ব্যবহার করছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ রোববার সকালে ভাড়ার টাকা পরিশোধ করায় ঘরটির তালা খুলে দেয়া হয়েছে।
তবে বকেয়া ভাড়ার কারণে অফিস ঘর বন্ধের কথা অস্বীকার করেছে উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম। তিনি বলেন, মালিক পক্ষের সাথে ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সাথে মেজর ওয়াজেদ মার্কেটের মালিকের সাথে আজ রোববার পূনরায় চুক্তি করে সৃষ্ট সমস্যার সমাধান করা হয়েছে। তবে এমন ঘটনায় আ’লীগ নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটেনি কিংবা ক্ষোভের সৃষ্টি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ