• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |

প্রেমের টানে ভারতীয় কিশোরী বাংলাদেশে

Premজাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): ভালোবাসার টানে বাংলাদেশী প্রেমিকের হাত ধরে চলে এসেছে ভারতীয় এক কিশোরী। তবে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে আসা সেই কিশোরীকে ২১ ঘন্টা পর ফেরত দিয়েছে বিজিবি।
রোববার সোয়া ৩ টায় কাশিপুরের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৪৩ এর অদূরে আধা ঘন্টার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরীকে বিএসএফএর কাছে ফেরত দেয়া হয়।
এ সময় মেয়েটির পিতা ফজলুর রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ৪৫ কুড়িগ্রাম বিজিবি’র কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার ইমরান নিজামি ও ভারতের ১৮১ বিএসএফ সেউটি ক্যাম্পের এসি এমএস শর্মা ও ভারতীয় পুলিশের দিনহাটা থানার উপ-পুলিশ পরিদর্শক নির্মল দাস ও গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু কুমার সরকার উপস্থিত ছিলেন।
গত শুক্রবার সন্ধ্যায় ভারতীয় কোচবিহার জেলাধীন দিনহাটা থানার সেউটি-২ গ্রামের ফজলুর রহমানের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী ফিরোজা খাতুন ফিরো প্রেমের টানে বাংলাদেশের কাশিপুরের ধর্মপুর গ্রামের মঈনুল হকের ছেলে কলেজ ছাত্র রুবেল মিয়ার কাছে চলে আসে। বিষয়টি নিয়ে দু’দেশের সীমান্তবাসীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে বিজিবি বিএসএফ টহল জোড়দার করে। রোববার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল ১৫০ নং দাসিয়ের ছড়ার টনকার মোড়ের জাহাঙ্গীরের বাড়ী থেকে কিশোরীকে উদ্ধার করে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ