• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পাঁচবিবিতে বিপুল পরিমানের ভারতীয় শাড়ি-কাপড় আটক

BGB-Picআকতার হোসেন বকুল: জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা ট্রেন তল্লাশী চালিয়ে বিপুল পরিমানের ভারতীয় শাড়ি, প্যান্টের কাপড় আটক করেছে। আটককৃত  মালামালগুলোর আনুমানিক মুল্য প্রায় ২৪ লক্ষ ৬০ হাজার টাকা। এসব চোরাচালানী কাজের সঙ্গে জড়িত কাউকে বিজিবির সদস্যরা আটক করতে পারেনি।
বিজিবি’র পাঁচবিবি বিশেষ (স্পেশাল) ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আব্দুল জব্বার জানায়, জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদারের দিক নির্দেশনায় রবিবার বিকেলে পার্বতীপুর-রাজশাহীগামি উত্তরা মেইল ট্রেন পাঁচবিবি রেল ষ্টেশনে অভিযান চালিয়ে তা আটক করা হয়। জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অফিসার নাছির ইমাম রুমি বলেন, এরকম অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে জানতে চাইলে জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ