ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে ঢাকা মহানগর বিএনপি’র নব-গঠিত আহ্বায়ক কমিটি।
মঙ্গলবার বিএনপি চেয়াপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
রোববার ঢাকা মহানরগর বিএনপি’র সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে এই নব-গঠিত কমিটি।