রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: স্বাস্থ্য সেবা জন গনের দ্বার গোরে পৌঁছে দেওয়ার অঙ্গিকার হিসেবে বর্তমান সরকার ব্যাপক ভুমিকা পালন করে আসছে। তারই লক্ষে সোমবার জেলার যাদুর চর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চর লাঠিয়াল ডাঙ্গায় সকাল সাড়ে ১১ ঘটিকায় নব নির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্ধোধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো: রুহুল আমিন এমপি। এ ছাড়া উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী,রাজিবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম,রাজিবপুর উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোগবুল হোসেন,ডাক্তার শাহজাহান কবির,আলহাজ আজিম উদ্দিন মাস্টার.ইউপি সদস্য আবুল হাসেম ও সায়েজুদ্দিন দেওয়ানী ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ। উক্ত কমিউনিটি ক্লিনিকটি চালু হওয়ার ফলে এলাকার ৫ হাজার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হল ।