• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে মহিলা জাগপার মানববন্ধন

Jagpa Photo--দিনাজপুর প্রতিনিধি: ২০ দলীয়জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম বলেছেন, গদির লোভে জালিমশাহী অগণিত মায়ের বুক খালি করেছে। কৃতদাস শাসকদের পতন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। আন্দোলনের সাথে যদি কেউ গাদ্দারী করে অথবা আপষ করার চেষ্টা তাহলে হলে আপনারা তাদের হাতে চুড়ি পড়িয়ে দেবেন।
তিনি গতকাল সোমবার দিনাজপুর শহরের বাহাদুর বাজার চত্বরে স্বাধীনতা ও গনতন্ত্র রক্ষার চলমান সংগামের সমর্থনে জেলা মহিলা জাগপা আয়োজিত মানববন্ধন ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দেশ চায় স্বাধীনতা, জাতি চায় গনতন্ত্র, জনগণ চায় বিপ্লব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহসাই আন্দোলনের ডাক দিবেন। জালিমশাহীর বিরুদ্ধে চলমান সংগ্রামে দিনাজপুরের সাহসী মায়েরা জানান দিয়েছেন, তারা তাদের সন্তানদের কুরবানী দিতে প্রস্তুত, তবুও গোলামীর জিন্দেগী মেনে নেবে না। তোমরা কামান-বন্দুক, জেল-জুলুম, ফাঁসির রশি যাই দেখাও না কেন আমাদের দাবিয়ে রাখতে পারবানা। দিনাজপুরের জাগ্রত বাঘেরা এখন প্রস্তুত। হুকুম পেলেই তারা স্বাধীনতা ও গনতন্ত্রের দুশমনদের উপর ঝাপিয়ে পরবে। সুতরাং পালাবার পথ নেই। হয়, তত্বাবধায়ক সরকারের দাবী মানুন নতুবা সেলেন্ডারে বাধ্য করা হবে।
জেলা জাগপা মহিলা জাগপার সভানেত্রী শাহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান ও খন্দকার আবিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না, সাধারণ সম্পাদক শাহজাহান খোকন, সহ-সভাপতি মাহবুব আলম ননী, এ্যাভোকেট নুরুন্নবী, যুগ্ম সম্পাদক ইশতিয়াকুল আলম, মোঃ রেজাউল ইসলাম রেজা, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. বিনয় কান্তি রায় জীবন, জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক একেএম আজাদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, জেলা যুব জাগপার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী বুলেট, জাগপা নেত্রী পারুল বেগম, খুরশিদা ইয়াসমিন ঢেলী, জাগপা  ছাত্রলীগের মাজেদুর রহমান, রুবেল ইসলাম, শফিকুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ