• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

হিলিতে ভারতীয় ৩ নাগরিকসহ পাচারকারী আটক

Adomআকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় -৩ নাগরিকসহ একজন বাংলাদেশী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবির) সদস্যরা। আজ সোমবার বিকেলে ২৮৪/৩৯ পিলার সীমানা এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে (ফুটবল খেলার মাঠ) প্রবেশের সময় হিলি বিওপি ক্যাম্পের বিজিবির সদস্য নায়েক ইব্রাহীম হোসেন তাদের আটক করেন।
আটক কৃতরা হলেন ভারতের দক্ষিন দিনাজপুর জেলার কুসুমুন্ডী থানার পাঁচহাটা গ্রামের এ্যাটেন্ট ডুড়ি রায় (১৭), জানয় সরকার(১৮), উলিরায়(১৪)। তারা দিনাজপুরের বিরল উপজেলার ফতেপুর গ্রামের গোপালের ছেলের বিয়েতে যোগ দেওয়ার  জন্য ভারত থেকে রওনা দেয়।
হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ফজলুর রহমান জানায় আটককৃত ব্যক্তিরা ভারতীয় নাগরিক। অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। তাদের সাথে আটক আদম পাচারকারী রাজু আহমেদ(১৬) বলেন, ভারতীয় দালাল মিঠু তাকে মুেঠাফোনে এই ৩ জনকে দিনাজপুর বাসস্ট্যান্ডে পৌছে দিতে বলে। কিন্তু পথেই তাদের আটক করেন বিজিবির সদস্যরা। পরে তাদেরকে হাকিমপুর থানায় সোর্পদ করেন।
এ ব্যপারে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ