• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

গণমাধ্যমকে আজ্ঞাবহ করতেই এ সম্প্রচার নীতিমালা

BNP Flagঢাকা: সম্প্রচার নীতিমালাকে কালাকানুন আখ্যায়িত করে বিএনপি বলেছে, গণমাধ্যমকে সরকারের আজ্ঞাবহ করে রাখতে সম্প্রচার নীতিমালা করা হয়েছে। পাশাপাশি গণবিচ্ছিন্ন এই সরকারের অপকর্ম ও ব্যর্থতার সামলোচনা বন্ধ করার উদ্দেশ্যেই এই আইন তৈরি করা হয়েছে বলে মনে করে দলটি।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এ কথা বলেন।

সম্প্রচার নীতিমালার বিষয়ে দলের বক্তব্য তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. মঈন বলেন, ‘এই সম্প্রচার নীতিমালা সংবাদপত্রের ওপর আঘাত হেনেছে। সরকার মুখে সংবাদপত্রে স্বাধীনতার কথা বললেও মূলত সংবাদপত্র দলনের কাজ করে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ