• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

বকশীগঞ্জে ৩০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

Jamalpurবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ বোতল ফেনসিডিলসহ মনোয়ার হোসেন  (২৫) নামে যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মনোয়ারকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী সারমারা বাজার থেকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মোশারফ হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় দক্ষিণ রহিম পুর গ্রামের খবির উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন সারমারা বাজারে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ অবস্থান করছে খবর পেয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতেই মনোয়ারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ