• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

বীরগঞ্জে আদিবাসী শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে সভা

SAM_1531 copyবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে বুধবার অবহেলিত আদিবাসী শিশু, কিশোর-কিশোরদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাশেল মনজুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের আয়োজনে ও ষ্ট্রম ফাউন্ডেশনের অর্থায়নে অবহেলিত আদিবাসী শিশু কিশোর-কিশোরী শিক্ষা প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান একেএম কাওসার, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, উপজেলা সমাজসেবা অফিসার মতিয়ার রহমান, সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মহসির আলী, ইউপি চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত (মোহনপুর), বদিউজ্জামান পান্না (ভোগনগর), নুরুল ইসলাম মাষ্টার (সুজালপুর), মোজাহার আলী (পলাশবাড়ী), আব্দুল খালেক সরকার (নিজপাড়া), আরডিআরএস দিনাজপুরের প্রোগাম ম্যানেজার ও ফিল্ড কো-অর্ডিনেটর তপন কুমার সাহা, প্রকল্প ব্যাব¯া’পক তামীম আহম্মেদ, মনিটরিং অফিসার বিধান কৃঞ্চ পাল, সিংড়া জাতীয় উদ্যান জীব-বৈচিত্র্য সংরক্ষন প্রকল্প ব্যাবস্থাপক শাহাদাত হোসেন, উপজেলা ম্যানেজার (শিক্ষা) প্রদীপ কুমার বর্ম্মন, ফিল্ড ফ্যাসিরিটেটর ফারহানা মাহ্মুদ প্রমুখ। সভায় প্রকল্প বাস্তবায়নে লক্ষ্য, উদ্যেশ্য ও সফলতা বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং অবহেলিত আদিবাসী শিশু, কিশোর-কিশোরদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুপারিশমালা গ্রহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ