• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পাটগ্রামে চোরাই মালামালসহ ১৫ জন গ্রেফতার

Arrestলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার চোর সি-িকেটের ৬ সদস্যকে চুরি হওয়া মালামালসহ পৃথক পৃথক মামলার ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫জন কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত চোর সি-িকেট সদস্যরা হলেন পাটগ্রাম পৌরসভার ফকিরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে রেজোয়ান কবীর জোসেফ(২৫), মাষ্টারপাড়া এলাকার মধুসুদন রায়ের ছেলে মিলন রায়(৩০), ঘোনাবাড়ী এলাকার ফজলু হকের ছেলে আসাদুল হক(৩১), জুম্মাপাড়া এলাকার মৃত লিয়াকত হোসেনের ছেলে সোহেল হোসেন(৪০), নুর ইসলামের ছেলে নুর কুতুবুল আলম(১৯), সাহেবডাঙা স্টেডিয়াম এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে শাহাদৎ হোসেন(৩৯)।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামীরা হলেন- পৌরসভার সোহাগপুর এলাকার আবুল কাশেমের ছেলে সাইফুর রহমান টোটন(৩৫), একই এলাকার ভোদলে মিয়ার ছেলে মোস্তাকিন মিয়া(৩২), মারপিট মামলার এজাহার ভুক্ত আসামীরা হলেন পাটগ্রাম উপজেলার কচুয়ারপাড় এলাকার আব্দুর রহমান কুদ্দুসের ছেলে রুবেল হোসেন(৩০), তার বাবা আব্দুর রহমান কুদ্দুস ।
পৌর এলাকার রাবার ড্যাম প্রজেক্ট এলাকায় জমি নিয়ে দুই পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষের চেষ্টাকালে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করেছে। এরা হলেন বানিয়াপাড়া এলাকার জহুরুল হকের ছেলে বাদল ইসলাম (১৯), টেপুরগাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে জাহিদ হাসান(২০), মেছিরপাড় এলাকার হবিবর রহমানের ছেলে রশিদুল ইসলাম(২১), সাহেবডাঙা স্টেডিয়াম এলাকার নুর মোহাম্মদের ছেলে আব্দুর রহিম(২২) ও রসুলগঞ্জ এলাকার জহির হোসেনের ছেলে আবু আলম(৩২)।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চুরি হওয়া মালামালসহ পৃথক পৃথক মামলায় গ্রেফতার হওয়া ১৫ আসামীকেই বুধবার দুপুরে লালমনিরহাট কোর্টোর মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ