• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

হিলি চেকপোষ্ট দিয়ে ৯ নারী-পুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ

Adom HiLiআকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করা দুই শিশুসহ ৯ জন নারী-পুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার রাত সাড়ে ১১টার সময় তাদের হিলি চেকপোষ্ট গেট দিয়ে বিজিবি’র কাছে হস্তান্তর করে। এসময় বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল রফিক এবং বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার শ্রী মুখেশ বিসওয়াষ সহ আরো অনেকে  উপস্থিত ছিলেন।
অনুপ্রবেশকারীরা হলেন আনন্দ চন্দ্র(৩০) পিতা শ্রী সুধীর,পৃর্নিমা(২৬) স্বামী আনন্দ চন্দ্র,গোবিন্দ কুমার(৪৪) পিতা প্রভাত কুমার,বাসন্তি পাল(৫৫) স্বামী বাসুদেব পাল, শিশু  বাপন চন্দ্র(০৪) পিতা আনন্দ ও মিষ্টি রানী(০১) পিতা মানিক পাল, মানিক পাল (২৬) পিতা বাসুদেব পাল,অর্চনা পাল(২০) স্বামী মানিক পাল সিরাজগঞ্জের উল্লাপাড়ার  ঘোষবাড়ি গ্রামে। সুমীত চন্দ্র(১৯) পিতা অতুল চন্দ্র  জয়পুরহাট জেলার পাইকড়দড়িয়া। শ্রী খুশী মোহন(৩২) পিতা গোসাই চন্দ্র জামালপুর জেলার সরিষাবাড়ির পোটল গ্রামে এবং কৃষ্ণ চন্দ্র(৩০) পিতা সুনীল চন্দ্র একই জেলার শাহাজাদপুরে বাড়ি।
হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার জানান, বিকেলের দিকে দালালেরা বিভিন্ন প্রলোভনে হিলি সীমান্ত দিয়ে তাদের ভারতে পাড় কওে দেয়। এসময় ভারতের হিলি বাসষ্ট্যান্ড থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক থাকায় বিএসএফ তাদের বিরুদ্ধে মামলা না করে ফেরত দিয়েছে। আজ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ