• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

বকশীগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় নেই আওয়ামীলীগ!

Sovaজিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় আওয়ামীলীগের কোন নেতা উক্ত সভায় অংশ গ্রহণ না করায় কানাঘুষা শুরু হয়।
সূত্র মতে জানা গেছে, বকশীগঞ্জ ইউএনও এরশাদ হোসেন খান ৭ আগস্ট সকাল ১১ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভার আহবান করে। সে মতে স্থানীয় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সুধীজন ও কর্মকর্তা বৃন্দদের চিঠির মাধ্যমে জানায় । এতে প্রায় সকলস্তরের লোকজন উপস্থিত থাকলেও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মফিজ উদ্দিন ব্যতিত স্থানীয় আওয়ামীলীগের কেউ উপস্থিত ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীর প্রস্তুতি সভার মত গুরুত্বপূর্ণ সভায় দলীয় নেতারা অংশ গ্রহণ না করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। খোদ সভা স্থলেই কয়েকজন এনিয়ে কানাঘুষা করেন বলেও ওই সূত্রটি জানায়। উপজেলা সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ