• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |

লটকন ভিটামিন সি

lotkonলাইফস্টাইল ডেস্ক : হলুদাভ ছোট ও গোলাকার ফল লটকন। ইংরেজিতে লটকনকে বলা হয় বার্মিজ গ্রেপ। এটিকে অনেকেই গুরুত্বপূর্ণ ফল মনে করে না। কিন্তু এর স্বাদ, পুষ্টি ও ঔষধিগুণ প্রচুর। প্রতি ১০০ গ্রাম লটকনে খাদ্যশক্তি থাকে প্রায় ৯২ কিলোক্যালরি। অবাক হওয়ার মতো বিষয় হলো এতে ক্যালরি আছে আমাদের জাতীয় ফল হিসেবে পরিচিত কাঁঠালের প্রায় দ্বিগুণ।

সিজনের সময় প্রতিদিন দুই থেকে তিনটি লটকন খেলে দৈনন্দিন ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে যায়।

এছাড়া এ ফলে প্রচুর পরিমাণে রয়েছে চর্বি, আমিষ, লৌহ এবং খনিজ পদার্থ। লটকন খেলে বমি বমি ভাব দূর হয় সহজেই। তৃষ্ণাওনিবারণ করে। এ ফল মুখের রুচি বাড়ায় ও মানসিক চাপ কমায়। এর গাছের ছাল ও পাতাখেলে চর্মরোগ দূর হয়। লটকন শিশু ও মেয়েদের প্রিয় ফল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ