মাদারীপুর : নববধূকে উত্ত্যক্ত করার অপরাধে শরীয়াতুল্লাহ নামে এক কলেজ ছাত্রকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে এ ঘটনা ঘটে।
শরীয়াতুল্লাহ শিবচরের শিরুয়াইল ইউনিয়নের চরকাকৈর গ্রামের সোরহাব মাতুব্বরের ছেলে এবং দত্তপাড়া সূর্য্যনগর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
শিবচর থানার ওসি আব্দুর ছাত্তার জানান, উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের বড়নিলখী গ্রামের এক স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত করে আসছিল শরীয়াতুল্লাহ। শনিবার বিকেলে শরীয়াতুল্লাহ ওই মেয়েটির বাড়ির সামনে এসে মোটরসাইকেল রেখে রাস্তায় অবস্থান করে। এলাকাবাসী তখন তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
ম্যাজিস্ট্রেট মমিন উদ্দিন হাওলাদার জানান, ছেলেটি শুধুমাত্র কলেজ ছাত্র হওয়ায় তাকে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে।