সিসি নিউজ: সৈয়দপুরে পাইকারি শুটকি ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এক বৃদ্ধ ব্যবসায়ি আশরাফ আলী (৬২) কে মারধর করার অভিযোগ মিলেছে। এ নিয়ে থানায় অভিযোগের জের ধরে ষাটোর্ধ ওই ক্ষুদ্র ব্যবসায়িকে রাতের আধারে অজ্ঞাত দূবৃত্তদের লেলিয়ে দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আঘাতের যন্ত্রনায় ওই বৃদ্ধের চিৎকারে অন্যন্য ঘরের সদস্যরা ছুটে আসলে দূবৃত্তরা পালিয়ে যায়। আর মাথায় গুরুত্বর আঘাতের কাবণে পরে ওই শুটকি ব্যবসায়িকে স্থানিয় ১০০ শয্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে শহরের বাস টারমিনাল শুটকির আড়ৎ সংলগ্ন নিয়ামতপুর এলাকার আফতাব আলির বাড়িতে।
জানা যায়, ক্ষুদ্র পাইকারী ব্যাবসায়ি আশরাফ আলী ও একই এলাকার ইকবাল দির্ঘ দিন ধরে সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন শুটকিবাজারে পাশাপাশি ব্যবসা চালিয়ে আসছিল। দেড় মাস আগে এক পাইকারি ক্রেতা আশরাফ আলির কাছে মালামাল নিতে আসলে ব্যবসায়ি ইকবাল দর নিয়ে দ্বন্দ্ব বাধায়। এর এক পর্যায়ে ওই দিনই আশরাফ আলি কে মারধর করে । এ নিয়ে ব্যাবসায়ি ইকবালের বিরুদ্ধে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেন।
আশরাফ আলির পরিবার জানায়, থানায় অভিযোগ দেয়ায় ব্যবসায়ি ইকবাল এর পর আরো চরম শত্র“তা শুরু করে। ব্যবসা থেকে সব জায়গায় ক্ষতিগ্রস্ত করতে উঠে পরে লাগে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দূবৃত্তরা আশরাফ আলি কে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। শোয়ার ঘরে না পেয়ে অন্য একটি ঘরের জানালা থেকে চাইনিজ কুড়াল দ্বারা কোপায়। এ সময় আশরাফ আলি চিৎকার করলে দুবৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন বৃদ্ধ আশরাফ আলিকে সৈয়দপুর ১০০শয্য হাসপাতালে ভর্র্তি করে। মাথায় গভীর ও লম্বা ক্ষতের কারণে বেশ কিছু সেলাই পরলেও এখনও বিপদ মুক্ত নয় বলে জানান আর এম ও মোঃ সিরাজুল ইসলাম। এদিকে অভিযুক্ত ইকবাল পুলিশের ভয়ে পলাতক থাকায় এ বৃদ্ধ ব্যাবসায়িকে হত্যার চেষ্টা ঘটনাটির এখনও কোন কিনারা করতে পারে নি বলে জানান সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সহিদার রহমান । তবে তাকে ধড়তে জোর তৎপরতা চলছে।