কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলের প্রাণ কেন্দ্র উপজেলা পরিষদ যাওয়ার একমাত্র পাকা সড়কের ৩ রাস্তার মোড়ে পানি নিষ্কাশনের ড্রেন ভেঙ্গে গিয়ে বড় গর্ত সৃষ্টি হওয়ায় এখন মরন ফাঁদে পরিণত হলেও স্থানীয় প্রশাসন ভেঙ্গে যাওয়া গর্তটি মেরামত বা সংস্কারের কোন উদ্দ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা।
দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ যাওয়ার একমাত্র পাকা ৩ রাস্তার ধার (ভাই ভাই ষ্টোর সংলগ্ন) দিয়ে পানি নিষ্কাশনের জন্য ইটের খোয়া, সিমেন্ট, বালু দিয়ে রিং তৈরী করে বছর খানেক আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মান কাজ সম্পন্ন করেন। কিন্তু নির্মান কাজ শেষ হওয়ার কয়েক মাস পর নির্মানকৃত ড্রেনটির ২ টি স্থানে ভয়াবহ ভাঙ্গন হয়ে গেলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে মেরামত বা সংস্কারের কোন উদ্দ্যোগ নেওয়া হয়নি অদ্যাবদি। ড্রেন ভেঙ্গে বড় গর্ত সৃষ্টি হওয়ার ফলে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা। দেখা গেছে, পাকা সড়কটি দিয়ে প্রতিদিন সব ধরনের যানবাহন, পথচারী, সরকারী কর্মকর্তা-কর্মচারীর, ও জনসাধারন চলাচল করছেন নিয়মিত ভাবে। এলাকার সচেতন মহলের অভিযোগ ড্রেন নির্মান কাজটি নি¤œ মানের হওয়ায় নির্মানের কয়েক মাসের মধ্যে ড্রেন ভেঙ্গে যাওয়ার একমাত্র কারণ হিসেবে অনেকেই উল্লেখ করেছেন। তাই অতি দ্রুত ভেঙ্গে যাওয়া ড্রেনটি পুনরায় নির্মান বা মেরামত করার জন্য কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা ।