রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাজার কমিটি সুত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে উক্ত অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ক্ষনিকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ১২টি দোকান ঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে ভস্মিত হয়ে যায়। অগ্নিকান্ডে ঔষধের দোকান,স্বর্নকারের দোকান,তুলার ও মুদির দোকান সহ ১০টি ঘরের ১২ টি দোকান ঘর ও মালপত্র পুড়ে যায়। জানা গেছে, ফরহাদ হোসেনের বীজের দোকানে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে আক্তার হোসেনের ঔষদের দোকান সিরাজুলের দর্জীর দোকান,হযরত দর্জীর দোকান,জামাল হোসেনের মুদির দোকান,সৈয়ত জামাল ও গোলাম মোস্তফার স্বর্নকারের দোকান,জয়নালের তুলার দোকান নবু শেখের পানের দোকান,আজিবরের বীজের দোকান সহ উক্ত ১২টি দোকানপাট ভস্মিত হয়। আগুন নিভানোর সময় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সুত্রটি জানানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ উপজেলা ২টিতে ফায়ার সার্ভিস না থাকায় প্রায় প্রায় কোটি কোটি টাকার ক্ষতি হচেছ। অতি শীঘ্রই ফায়ার সার্ভিস স্থাপনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।