লাইফস্টাইল ডেস্ক : ঈদ চলে গেলেও এখনো ঈদের আমেজ রয়ে গেছে। প্রতিদিন কোনো না কোনো মেহমান বাসায় বেড়াতে আসছে। অতিথি আপ্যায়ন কিংবা প্রিয়জনদের জন্য রান্না করতে পারেন সুস্বাদু ছানার পায়েস। ছানার পায়েশ একবার খেলে জিহবায় স্বাদ লেগে থাকবে দীর্ঘদিন।
যা লাগবে: দুধ দেড় কাপ, পোলাওয়ের চালের গুঁড়ো ১টেবিল চামচ, এলাচ ২টা, ছানা ১কাপ, কনডেন্স মিল্ক ১/২কাপ, চিনি যদি লাগে (পরিমান মতো)।
যেভাবে তৈরি করবেন: দুধ ভালো মতো ফুটিয়ে এলাচ ও চালের গুঁড়ো দিয়ে দিন। ঘন হলে তাতে ছানা ও কনডেন্স মিল্ক দিয়ে নামিয়ে ফেলুন। চিনি যদি লাগে পরিমান মতো দিতে হবে।