লালমনিরহাট প্রতিনিধি: শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচূকে তৃণমূল মানুষের দোর গোড়ায় পৌছে দিতে এবং দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে রোববার দুপুর থেকে লালমনিরহাট জেলা বিএনপির বড়বাড়ী ইউনিয়ন শাখা হতে শুরু হয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সদস্য সংগ্রহ ও নিবন্ধন অভিযান। এই অভিযান চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। সদস্য সংগ্রহ ও নিবন্ধন অভিযান চলবে আগামী ১০ অক্টোবর। তবে এই সদস্য সংগ্রহ ও নিবন্ধন অভিযান রংপুর বিভাগের সকল জেলাসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে চলার ঘোষনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগী সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সদস্য সংগ্রহ ও নিবন্ধন অভিযানে কেন্দ্রীয় বি এন পির রংপুর বিভাগী সাংগঠনিক সম্পাদক ও সাবে উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিনি এই কার্যক্রমকে একটি নতুন চিন্ত চেতনার ফসল করেন। রংপুর বিভাগকে বি এন পি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থান সৃষ্টি করার মাধ্যমে আগামী দিনে রংপুর সব চেয়ে বিএনপির জন্য একটি শক্তিশালী হাতে রুপান্তরীত হবে।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেতাকর্মীদের সাথে টেলি কনফারেন্সে কথা বলেন।