সিসিনিউজ: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি রেল গেট এলাকায় আন্তঃনগর নীল সাগর ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক (২২) মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছে এবং এনদাদুল হক (৫০) নামে এক রেল কর্মচারী গুরুত্বর আহত হয়েছে।
জানা যায়, রোববার রাত সোয়া ৯টার দিকে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি রেল গেট এলাকায় ঢাকা থেকে আগত নীলফামারী গামী আন্তঃনগর নীলসাগর চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যায় ওই যুবক। এসময় গেটের গেটম্যান এমদাদুল হক গুরুত্বর আহত হলে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের বয়স অনুমান ২০ থেকে ২২ বছর। তার কোন পরিচয় পাওয়া যায়নি।