সিসিনিউজ: নীলফামারীর উত্তরা ইপিজেডে বিদ্যুতায়িত হয়ে দধিভুষন রায়(২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উত্তরা ইপিজেডের কোয়েস্ট এক্সসোরি বিডি লিমিটেড এর পলিথিন কম্পানীর শ্রমিক ও সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পূর্বশালহাটি গ্রামের ব্রজেন্দ্র নাথ রায়ের ছেলে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এঘটনা ঘটে।
নিহত দধিভূষণের স্বজনদের বরাত দিয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, নিহত দধিভূষণ উত্তরা ইপিজেডের কোয়েস্ট এক্সসোরি বিডি লিমিটেডের পলিথিন কম্পানীর শ্রমিক। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পলিথিন তৈরীর মেশিনে কর্মরত অবস্থায় হঠ্যাৎ মেশিন বিদ্যুতায়িত হয়ে আটকা পড়ে মেশিনে। এসময় তার সহকর্মীরা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দধিভুষণকে মৃত ঘোষনা করে। সন্ধ্যায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাহুল আমিন জানান, দধিভুষণের স্বজনরা মৃত অবস্থ্যায় তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।
কোয়েস্ট এক্সসোরি বিডি লিমিটেডর ব্যবস্থাপক প্রণয় পাল জানান, দধিভুষন মেশিনে পলিথিনের কাজ করতে গিয়ে হঠাৎ মেশিনটি বিদ্যুৎতায়িত হলে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।