বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোন এবং আনুষ্কা শর্মা সম্পর্কটা খুব একটা মধুর নয়। আর হবেই বা কেন? নিজের প্রেমিকের সাবেক প্রেমিকাকে কেইবা পছন্দ করেন।
যেমন ক্যাটরিনার খুব একটা পছন্দের তালিকায় নাম নেই দীপিকার। ঠিক সমানভাবেই দীপিকার পছন্দের লিস্টে নাম নেই আনুষ্কার। এমনকি রণবীর সিংয়ের ‘দিল ধড়কানে দো’ ছবির শ্যুটিংয়ে নিজের সম্পর্ক বাঁচাতে ছুটেও গিয়েছিলেন দীপিকা।
কিন্তু বলিউডে এখন একটা গুজব রটেছে যে, আনুষ্কাকে মোটেই পছন্দ করেন না দীপিকা। কিন্তু আনুষ্কার পরবর্তী ছবি ‘এনএইচ ১০’ এ নাকি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে।
আনুস্কা শর্মার হোম প্রোডাকশনের এই সিনেমায় দীপিকার উপস্থিতির খবর শুনে স্বভাবতই খুব তাজ্জব বলিউড।
এই খবর যদি সত্যি হয়, তাহলে আশা করা যাচ্ছে দীপিকা-আনুষ্কার ক্যাট ফাইট বন্ধ হয়ে একই ইন্ডাস্ট্রির সহকর্মী- এই মনোভাব তৈরি হবে।
ছবিটি বেড়াতে যাওয়ার পথে ঘটে যাওয়া একটি ক্রাইমের উপর নির্ভর করে ‘এনএইচ ১০’ তৈরি হয়েছে। নভদীপ সিংয়ের থ্রিলার ছবিটি আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে। সূত্র : ইন্টারনেট